গোলাপগঞ্জে পৌর কাউন্সিলর জামিল আটক
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক নুরুল আম্বিয়া চৌধুরী জামিলকে নাশকতার মামলায় আটক করেছে পুলিশ। রোববার (৪ নভেম্বর) সন্ধ্যায় গোলাপগঞ্জ চৌমুহনী থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন, এসআই মঞ্জুরুল, এসআই ফয়জুল একদল পুলিশ নিয়ে চৌমুহনী থেকে তাকে আটক করেন। আটককৃত জামিল ২০১৪ সালের নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত ছিল।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
« তামাবিল সীমান্তে ভারতীয় পন্যসহ ট্রাক জব্দ (Previous News)
(Next News) ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী আটক »
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed