Main Menu

তামাবিল সীমান্তে ভারতীয় পন্যসহ ট্রাক জব্দ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্তে অবৈধ ভারতীয় পণ্যসহ একটি ট্রাক জব্দ করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, তামাবিল সীমান্ত ফাড়ির কোম্পানি কমান্ডার আব্দুর রহিমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ নভেম্বর) ভোর রাতে সংগ্রাম সীমান্ত ফাড়ি এলাকার উপজেলার ছৈলাখেল অষ্টম খন্ড গ্রামের রাস্তার পাশে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় (ইপরাবেন্ট) ক্যামিক্যাল ও (উডওয়ার্ডস্) গাইপাওডার বুঝাই একটি ট্রাক জব্দ করা হয়।

ট্রাকসহ জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা হবে বলে বিজিবির ধারনা।

তামাবিল সীমান্ত ফাড়ির কোম্পানি কমান্ডার আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed