ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী আটক
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদরে নাশকতার প্রস্তুতির সময় বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সদর উপজেলার কালুহাটি দাখিল মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-ঝিনাইদহ সদর থানা জামায়াতের আমির আশরাফুল আলম, ডেফল বাড়িয়া গ্রামের এনামুল হক মোল্লা, পশ্চিম লক্ষীপুর গ্রামের মাহবুবুর রহমান, বানিয়া কান্দর গ্রামের চাঁদ আলী, বংকিরা গ্রামের তোয়াজ উদ্দিন মন্ডল, কোরাপাড়া গ্রামের সোহেল আহম্মেদ, মাটি কুমড়া গ্রামের ইস্রাফিল শেখ, চান্দুয়ালী গ্রামের রায়হান মল্লিক, মামুনশিয়া গ্রামের রশিদুল মন্ডল, বৈডাঙ্গা গ্রামের দাউদ হোসাইন, বাদ পুকুরিয়া গ্রামের জাহিদ হোসেন মামুন, শালিয়া গ্রামের আব্দুর রাজ্জাক, মনসুর আলী, এস্তেফাপুর গ্রামের আজিবার মন্ডল। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বোমা সৃদশ্যবস্তু।
ঝিনাইদ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সদর উপজেলার কালুহাটি দাখিল মাদ্রাসায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় ওই ১৪ জনকে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।
Related News
খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন রায়েরমহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদেরRead More
ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের কেশবপুর উপজেলার একটি ধানখেতের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও একRead More



Comments are Closed