টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে টানা তিন ম্যাচে টস হারা হ্যামিল্টন মাসাকাদজা এবার টস ভাগ্যকে পেলেন পাশে। টস জিতে জিম্বাবুয়ে অধিনায়ক নিয়েছেন ব্যাটিং। সিলেটআন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টকে স্মরনীয় করতে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা টস করেন বিশেষ কয়েনে।
এদিকে দেশের অষ্টম ভেন্যু হিসেবে অভিষেক সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের। শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট ম্যাচের মধ্য দিয়ে অভিষিক্ত হয় সবুজ চা-বাগান আর পাহাড় টিলা ঘেরা দেশের অন্যতম নয়নাভিরাম লাক্কতুরার এ ক্রিকেট স্টেডিয়ামের ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টে সাদা পোশাকে অভিষেক হয়ে গেল স্পিনার নাজমুল ইসলাম অপু এবং আরিফুল হকের। নাজমুলের অভিষেক অনেকটা অনুমিত থাকলেও আরিফুলের অভিষেকটা বেশ চমক। ব্যাট হাতে ইনিংস শুরু করবেন লিটন দাস এবং ইমরুল কায়েস। একাদশে নেই মুস্তাফিজুর রহমান। একমাত্র বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন আবু জায়েদ চৌধুরী। আরও দুই স্পেশালিস্ট স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু।
জিম্বাবুয়ে দল: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চেরি, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, কাইল জার্ভিস, ব্রেন্ডন মাভুতা, ওয়েলিংটন মাসাকাদজা, তেন্দাই চাতারা।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed