টেস্টে ঘুরে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজে বাজে ভাবে ৩-০ তে সিরিজ হেরেছে সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে ওয়ানডের ব্যর্থতা ভুলে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা জানালেনজিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।
শুক্রবার বেলা ১টায় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাসাকাদজা বলেন, ‘বাংলাদেশ দল খুব ভালো ক্রিকেট খেলছে। তাদের দলে কিছু দুর্দান্ত ক্রিকেটার রয়েছে। তবে প্রথম টেস্টে আমাদের ভালো করার চেষ্টা অব্যাহত থাকবে।’
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। নতুন মাঠ কেমন হবে এমন প্রশ্নের জবাবে মাসাকাদজা বলেন, সিলেটের নতুন মাঠে উইকেট এখনও দেখা হয়নি। উইকেট দেখে খেলার পরিকল্পনা সাজাবেন তারা।
অবশ্য দক্ষিণ এশিয়ার উইকেট কেমন হতে পারে, এ সম্পর্কে জিম্বাবুয়ের আগে থেকেই ধারণা রয়েছে। তাই এই মুহুর্তে উইকেট নিয়ে ভাবছেন না। তাদের ভাবনায় শুধু একটাই, এই ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ানো।
সংবাদ সম্মেলন শেষ করে প্রথম টেস্টের আগে নিজেদের শেষ ঝালাই করে নিতে অনুশীলনে নেমে পড়ে জিম্বাবুয়ে দল। শনিবার সকাল সাড়ে ৯টায় মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed