বলিউড কিং শাহরুখ খানের জন্মদিন আজ
বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের ৫৩তম জন্মদিন আজ ২ নভেম্বর শুক্রবার।
প্রতিবছরের মতো এ বছরও তিনি তার ভক্তদের সাথে মান্নাত’র সামনে দেখা করেন। যেখানে তাকে এক ঝলক দেখার জন্য ও অভিনন্দন জানানোর জন্য অপেক্ষা করেন হাজার হাজার শাহরুখ ভক্ত।
জন্মদিনে শাহরুখ খানকে অভিনন্দন জানিয়েছেন তার প্রিয় বন্ধু এবং চলচ্চিত্র নির্মাতা করণ জোহরসহ বলিউড পাড়ার তার সহকর্মীরা।
আশির দশকে টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে নাম লেখান বলিউড বাদশা। বড় পর্দায় প্রথম অভিনয় করেন ১৯৯২ সালে, ‘দিওয়ানা’ ছবিতে।
এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি শাহরুখকে। একের পর এক উপহার দিয়েছেন ডর, বাজিগার, ডন, বাদশা’র মতো সুপার হিট সিনেমা।
১৯৯৫ সালে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র পর থেকে তাকে বলিউডের ‘কিং অব রোমান্স’ খেতাব দেয়া হয়। এরপর ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুচ কুচ হোতা হ্যায়’ এবং ‘কাভি খুশি কাভি গাম’সহ একাধিক রোমান্টিক ছবি উপহার দেন শাহরুখ।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed