ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১ নভেম্বর) টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশি কিশোররা। নেপালের আনফা কমপ্লেক্সে প্রথম সেমি-ফাইনালে ১-১ গোলে সমতায় নির্ধারিত সময় শেষ করে দুইদল।
ম্যাচের প্রথম দিকে অবশ্য এগিয়েই ছিল প্রতিবেশী ভারত। ১৭ মিনিটের মাথায় মিডফিল্ডার পাত্রে হার্শ শৈলাসের দূরপাল্লার শট গোলরক্ষক মেহেদী হাসানকে বোকা বানিয়ে জালে জড়ালে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
বিরতির পর সমতায় ফেরে বাংলাদেশ। বদলি ফরোয়ার্ড আশিকুর রহমান ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বল ডি বক্সের মধ্যে রাসেল আহমেদ নিয়ন্ত্রণে নেয়ার সময় ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। এর পর আর কোনো দলই গোলের দেখা পাননি।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed