এ্যাম্বুলেন্সের অপেক্ষায় সড়কেই প্রাণ গেল শিশুর
সুনামগঞ্জ থেকে আল-হেলাল : দিনভর এ্যাম্বুলেস বা যানবাহনের অপেক্ষায় থেকে হাসপাতালে নেয়ার পুর্বেই সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে সড়কেই অকালে মৃত্যুবরণ করতে হল জাহিদুল ইসলাম নামের এক শিশুর।
গতকাল সোমবার জেলার দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া গণিগঞ্জ বাজারে এ্যাম্বুলেস বা পরিবহনের অপেক্ষারত থাকাবস্থায় বেলা ১টার দিকে ওই শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নিহত জাহিদুল উপজেলার গনিগঞ্জ গ্রামের মইনুল ইসলামের ছেলে।
নবজাতকের পারিবারিক সূত্র জানায়, তিন দিন পুর্বে সদর হাসপাতালে জন্ম নেয়া শিশু জাহিদুল রোববার রাতে শারিরীক অবস্থার অবনতি ও নিউমোনিয়ায় আক্রান্ত হলে ফের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে সোমবার সকাল ৮ টার দিকে পরিবারের লোকজন গ্রামের গণিগঞ্জ বাজারে এ্যাম্বুলেন্স বা যে কোন পরিবহনের জন্য অপেক্ষা করতে থাকে। অপরদিকে এ্যাম্বুলেন্স না পেলেও তাৎক্ষণিক ভাবে সিএনজি, অটোরিকশা পেলেও পরিবহন ধর্মঘটের অজুহাতে পরিবহন শ্রমিকরা যান চলাচলে বাধা প্রদান করে। অসুস্থ নবজাতককে দেখিয়ে মইনুল যানবাহন নিয়ে সুনামগঞ্জে যাওয়ার অনুরোধ করলে শ্রমিকরা তাকে উল্টো গালিগালাজ করে এবং গাড়ি ভাংচুরের হুমকি দেয়। পরে সড়কেই নবজাতকের মৃত্যু হয়।
নিহতের পিতা মইনুল ইসলাম অভিযোগ করে বলেন, গাড়ি নিয়ে আমার বাচ্চাকে হাসপাতালে নিয়ে যেতে পারলে তার এ অকাল মৃত্যু হত না। অনেক অনুরোধ করলাম কিন্তু শ্রমিকদের মনটলেনি। তিনি আরো বলেন, সরকারি হাসপাতাল ও বেসরকারী পর্যায়ে অনেকে এ্যাম্বুলেন্স চালককে ফোন করেছি কিন্তু শ্রমিকদের ভয়ে তারাও এ্যাম্বুলেন্স নিয়ে আসতে অপারগতা প্রকাশ করেন।
দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া ইউনিয়নের ইউপি সদস্য কয়ছর আহমদ বলেন, যানবাহন পেলেও ধর্মঘটের কারণে সুনামগঞ্জে কোন পরিবহন শ্রমিক শিশুটিকে হাসপাতালে পৌছে দিতে রাজি হয়নি, পরিবহন শ্রমিকরা একগুয়েমি না করে মানবিক কারনে হাসপাতাল পর্য্যন্ত যানবাহন দিয়ে পৌছে দিলে হয়ত এ নবজাতক শিশুটির অকাল মৃত্যু হতনা।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী সোমবার রাতে জানান, যানবাহন না পাওয়ায় নবজাতকের সড়কেই মৃত্যু হয়।
Related News
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More



Comments are Closed