৫০ বছর পূর্তি পালন করলো সুনামগঞ্জ উদীচী
আল-হেলাল, সুনামগঞ্জ থেকে : আঁধার বৃন্তে আগুন জ্বালো, আমার যুদ্ধ, আমার আলো’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহ্যবাহী গণসাংস্কৃতিক সংগঠন উদীচীর সংগ্রাম ও গৌরবের ৫০ বছর পূর্তি পালিত হয়েছে।
গতকাল সোমবার এ উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, পুনর্মিলনী, নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সুনামগঞ্জ পৌরসভা চত্বরে উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্চিতা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় সুবর্ণ জয়ন্তীর আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, জেলা উদীচীর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. প্রসেনজিৎ দে, সহ-সভাপতি অঞ্জন চৌধুরী, যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন আহমেদ, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সহ সভাপতি রইসুজ্জামান, জেলা উদীচীর সাবেক সদস্য কোহিনুর বেগম, ছাত্র ইউনিয়ন নেতা দ্বিপাল ভট্টাচার্য্য প্রমুখ। আলোচনা সভার শুরুতে জাতীয় সংগীত এবং দলীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রমেন্দ্র কুমার দে, কবি ইকবাল কাগজী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড.শামসুল আবেদিন, সাংস্কৃতিক সংগঠক অভিজিৎ চৌধুরী, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেনরায়, সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।
এরপূর্বে পৌরসভা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানে উদীচী নাট্য বিভাগের আয়োজনে মঞ্চস্থ হয় নাটক ঝড়। সাংস্কৃতিক বিভাগের আয়োজনে গণসংগীত পরিবেশন করেন শিল্পীরা। এছাড়াও অনুষ্ঠানে জেলা উদীচীর প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম মাহবুবের সম্পাদনায় সুবর্ণ জয়ন্তীর স্মরণিকা ‘ধ্রুবতারা’ উন্মোচন করা হয়।
Related News
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More



Comments are Closed