সিলেটে ৪দিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন উত্তর বালুচর ছড়ারপাড়াস্থ আল ইসলাহ-৫৬/১৪ জামেয়া আরসাদুল উলুম মুতাওয়াস সিত্তাহ (সপ্তম শ্রেণি) ২য় বর্ষের ছাত্র মোঃ সোলেমান আহমদ (১৫) গত চারদিন ধরে নিখোজ রয়েছে। সে সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন জালাবাদ আ/এ বাসা নং ৪৮/৩ এর বাসিন্দা মোঃ নুরুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে তার পিতা নুরুল ইসলাম বাদী হয়ে শাহপরান (রহ.) থানায় জিডি করেছেন। জিডি নং- ১১৮৬/১৮। তারিখ- ২৯/১০/২০১৮ইং।
জিডি সূত্রে জানা যায়, সোলেমান মাদরাসায় থেকে লেখাপড়া করে আসছে। গত ২৭ অক্টোবর শনিবার দুপুর ১টার দিকে মাদরসার কাউকে কিছু না বলে সে বের হয়ে যায়। এরপর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
নিখোজকালে তার পরনে ছিল কফি রঙের পাঞ্জাবী ও পায়জামা, মাথায় টুপি। তার উচ্চতা ৫ ফুট, মুখমন্ডল গোলাকার, গায়ের রং ফর্সা। সে সিলেটী আঞ্চলিক ভাষায় কথা বলে।
কেউ তার সন্ধান পেলে ০১৭৯৫ ২৬১৯৮৮ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার পিতা নুরুল ইসলাম।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed