সিলেটে ইভিএম প্রদর্শনী আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে দিনব্যাপী ইভিএম মাধ্যমে ভোট প্রদর্শনীর আয়োজন করেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিস। আজ শনিবার সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
সকাল ১১টায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এই প্রদর্শনীতে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
সিলেট জেলা সিনিয়র নির্বাচনী কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ডেমো ভোটের জন্য মেলায় ১০টি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন রাখা হবে। এছাড়া নিয়ন্ত্রণ কক্ষসহ ছয়টি স্টল করা হবে।
প্রসঙ্গত; শনিবার সিলেট ছাড়াও দেশের আরও ৭টি (খুলনা, রাজশাহী, রংপুর, ফরিদপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লা) অঞ্চলে ইভিএম প্রদর্শনী চলবে। ১২ ও ১৩ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ইভিএম মেলা অনুষ্ঠিত হবে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed