জকিগঞ্জে প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের বলরামেরচকের প্রবাস ফেরত আব্দুস শুক্কুরের (৬০) মরদেহ গত বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, বাড়ির পেছনের পুকুর পাড়ের শেওড়া গাছে গলায় গামছা বাঁধা অবস্থায় রাত ১১টার দিকে মরদেহ ঝুলানো অবস্থায় দেখতে পান তার স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পু্লশি সুপার সুদীপ্ত রায় ও অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাওলাদার।
জানা গেছে, জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ ছিল মৃত আব্দুস শুক্কুরের। দীর্ঘ ৩৪ বছর সৌদি আরব এবং কুয়েতে প্রবাস জীবন শেষে গত বছর তিনি দেশে ফিরেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন শুক্কুর।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed