বিএনপি নেতা খন্দকার মুক্তাদির কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত জনসভা থেকে ফেরার পথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে আটকের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে কোতোয়ালি থানায় দায়েরকৃত নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে একটি মামলায় তাকে সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাহিম বিল্লাহ এর আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা ২০মিনিটে মহানগর পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে আদালতে হাজির করা হয়। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আদালত প্রাঙ্গণে ভিড় করেন এবং খন্দকার মুক্তাদিরের মুক্তি দাবি করেন।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ১৫ অক্টোবর স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল হতে পুলিশের উপর হামলার অভিযোগে এ মামলা করে পুলিশ। কোতোয়ালি থানার মামলা নং-১৭। এতে সন্দেহভাজন আসামী হিসেবে খন্দকার মুক্তাদিরকে গ্রেপ্তার দেখানো হয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া জানান, নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে আটক খন্দকার মুক্তাদিরসহ ৪ জনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।
এর আগে বুধবার সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিয়ে ফেরার পথে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। পরে রাতেই তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হলে বৃহস্পতিবার তাকে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে কোতোয়ালি থানা পুলিশ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed