সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর উপশহরে নিজ দলের কর্মীদের হাতে ছুরিকাঘাতে জাহিদ হোসেন (১৮) নামের এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ছুরিকাঘাতে আহত হলে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
নিহত জাহিদ নগরীর তেররতন এলাকার ২৬নং বাসার বাসিন্দা আবুল কালামের ছেলে।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে উপশহরের সরকারি তিব্বিয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ স্থানীয় সীমান্তিক স্কুলের দশম শ্রেণীর ছাত্র। সে ছাত্রলীগের উপশহরের সুমন গ্রুপের কর্মী ছিল।
স্থানীয়রা জানান- বিকালে তিব্বিয়া কলেজের সামনে কয়েকজন ছাত্রলীগ কর্মীর সাথে জাহিদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে প্রতিপক্ষ ছেলেরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঘটনার কারণ সম্পর্কে তিনিও বিস্তারিত কিছু জানাতে পারেননি।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed