নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক মানিক চন্দ্র রায়ের (২৮) মৃত্যু হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) দুপুরে নীলফামারী জেলা সদরের রামনগর ইউনিয়নের কামারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের নির্মল চন্দ্র রায়ের ছেলে।
জানা যায়, ঘটনার সময় কৃষক নির্মল চন্দ্র রায় ছেলে মানিককে নিয়ে বিদ্যুৎচালিত সেচ পাম্প দিয়ে তামাকের বীজতলায় সেচ দিচ্ছিলেন। এসময় বিদ্যুৎ চলে গেলে সেচযন্ত্রটি বন্ধ হয়। বিদ্যুৎ চলে যাওয়ার বিষয়টি তাদের জানা না থাকায় ছেলে মানিক সেচসযন্ত্রের সংযোগ তারের ত্রুটি মনে করে সেটি পরীক্ষা করতে থাকে। এরমধ্যে বিদ্যুৎ সঞ্চালন শুরু হলে ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নীলফামারী সদর থানার ওসি মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed