দক্ষিণ সুরমায় ইউএনও’র মতবিনিময়
দক্ষিন সুরমা সংবাদদাতা: দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী। ২৪ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, কোষাধ্যক্ষ এম.এ খালিক, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক সাহাদ উদ্দিন দুলাল, দপ্তর ও পাঠাগার সম্পাদক শিপন আহমদ। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) খালেদা খাতুন রেখা উপস্থিত ছিলেন।
মতবিনিময় কালে নবাগত নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী বলেন, দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দক্ষিণ সুরমার উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাংবাদিকদের লিখনির মাধ্যমে উঠে আসবে বলে আমি বিশ্বাস করি। তিনি তার দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed