গোলাপগঞ্জে যুবদল সভাপতি গ্রেপ্তার
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে যুবদল নেতা জাহাঙ্গীর আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ অক্টোবর) গভীর রাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ বাখরপুর গ্রামের মৃত বদর উদ্দিন চৌধুরীর ছেলে এবং ভাদেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি। বুধবার (২৪ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে জাহাঙ্গীর আহমদকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় জাহাঙ্গীর আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed