Main Menu

সিলেটে চার প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শেখঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মোট ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে এ অভিযান চালানো হয়।

জরিমানাকৃত প্রতিষ্টানগুলো হচ্ছে মেসার্স ফাইয়ান অটো রাইছ মিল ৫০০০ টাকা, মেসার্স বিসমিল্লাহ অটো রাইছ মিল ১০০০০ টাকা, মেসার্স রশিদ অটো রাইছ মিল ৮০০০ টাকা ও শাহিন ট্রেডার্স ১০০০০ টাকা।

সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ছালিকা রুমাইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তাঁকে সহযোগিতা করেন পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. শোয়েব নাঈম ও পুলিশ সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ছালিকা রুমাইয়া বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

Share





Related News

Comments are Closed