মেয়র আরিফের সমাবেশস্থল পরিদর্শন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বুধবার অনুষ্ঠিতব্য জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশস্থল রেজিস্টারী মাঠ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে মেয়র আরিফুল হক চৌধুরী মাঠ পরিদর্শনে যান। সমাবেশে আরিফুল হক চৌধুরী সভাপতিত্ব করবেন।
অনুষ্ঠিতব্য সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। প্রধান বক্তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, বিএনপির সহ ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির নেত্রীবৃন্দ।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed