হবিগঞ্জে যুবলীগ সভাপতি সেলিম কারাগারে
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে পত্রিকা অফিস ভাঙচুর মামলায় জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমকে (৪৫) কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে আতাউর রহমান সেলিম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এ সময় বিচারক তৌহিদুল ইসলামের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) কাজী কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে ২০০৭ সালের একটি দ্রুত বিচার মামলায় ৩ বছরের সাজা হয়েছিল। মঙ্গলবার তিনি আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ সময় দলীয় নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করেন।
উল্লেখ্য, ২০০৬ সালের হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকায় হামলা ও ভাংচুর করা হয়। এ ঘটনার পর ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে পত্রিকা অফিসের কর্মচারী মিজানুর রহমান বাদী হয়ে আতাউর রহমান সেলিমসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় ২০০৮ সালে তার বিরুদ্ধে সাজা প্রদান করেন আদালত। সেই মামলায় আজ তিনি আদালতে হাজির হন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed