বিএনপি নেতাকর্মীদের বাড়িতে পুলিশী তল্লাশির অভিযোগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট রেজিস্টারী মাঠে বুধবার ২৪ অক্টোবর অনুষ্ঠিতব্য জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশকে ঘিরে সিলেটের বিএনপি নেতাকর্মীদের বাসাবাড়িতে পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান করেছে বলে অভিযোগ করেছেন সিলেট ঐক্যফ্রন্টের সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে এ অভিযোগ করে তিনি বলেন, সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের জন্য গতকাল সোমবার রাতভর পুলিশ বাসাবাড়িতে তল্লাশী চালিয়েছে। এসময় বিভিন্নস্থানে পুলিশ মাইকিংয়ে বাধা প্রদান করেছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) মো. সোহেল রেজা জানান, সমাবেশকে ঘিরে ভয়ভীতি প্রদর্শনের জন্য পুলিশ কারো বাসায় তল্লাশি চালায়নি। নিয়মিত মামলার আসামী ধরতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
মাইকিংয়ে বাধা দেয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, সিলেটের সমাবেশকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed