গোলাপগঞ্জে ১৬ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কালিকৃষ্ণপুর গ্রামের ইরন মিয়ার ছেলে ব্যবসায়ী জামাল মিয়া (৪৭) গত ১৬দিন ধরে নিখোঁজ রয়েছেন।
গত ৬ অক্টোবর শনিবার সকালে জামাল মিয়া নিজ বাড়ী থেকে ঔষধ ক্রয়ের উদ্দেশ্যে বের হয়ে যায়। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজির পরও তাকে কোথাও না পেয়ে জামালের পিতা ইরন মিয়া গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। জিডি নং- ১০৫৭, তারিখ- ১৯/১০/২০১৮ইং।
নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল চেক লুঙ্গি ও চেক ফুলহাতা শার্ট। তার উচ্চতা সাড়ে ৫ ফুট ৭ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, মাথার চুল কালো, গায়ের রং উজ্জল শ্যামলা। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথা বলেন।
কেউ তার সন্ধান পেলে ০১৭০৯ ৩১০০৫১ এই নাম্বারে যোগাযোগ করার জন্য নিখোঁজের পিতা ইরন মিয়া অনুরোধ জানিয়েছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed