Main Menu

তাসনিমকে যুক্তরাজ্যের হাইকমিশনার নিয়োগ

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার নিয়োগ পেয়েছেন সাঈদা মুনা তাসনিম। যিনি থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছিলেন; নতুন দায়িত্বে তিনি নাজমুল কাওনাইনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

সোমবার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ কথা জানানো হয়। বিসিএস একাদশ ব্যাচের কর্মকর্তা তাসনিম এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও লন্ডনে বাংলাদেশ মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ ও বহিঃপ্রচার অণুবিভাগের মহাপরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক করেন তাসনিম। এরপর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

তাসনিম পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন ১৯৯৩ সালে। বিবাহিত জীবনে এই গুণী কূটনীতিক তিন ছেলের জননী।

Share





Related News

Comments are Closed