Main Menu

জৈন্তাপুরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার পল্লীতে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে এই গৃহবধু বিষ পান করেন। বিষপানের পর পরই নিকট আত্মীয়রা থাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক আশংঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সিলেটে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।

তিন সন্তানের জননী রাইমা বেগম (২৫) উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ কান্দি গ্রামের গাড়ি চালক আবু তাহেরের স্ত্রী।
এ বিষয়ে জানতে আবু তাহের এর মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ ময়নূল জাকির বলেন, বিষপানে মৃত্যুর সংবাদ পেয়েছি। এবিষয়ে এখনো কোন অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share





Related News

Comments are Closed