মানিকগঞ্জে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জে হত্যা মামলার রায়ে ৪ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন অাদালত। আলোচিত কলেজছাত্র মুনির হত্যার এই মামলায় আরও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৩ জনকে খালাস দেয়া হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শহিদুল আলম ঝিনুক এই আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বাদশা মিয়া, মো. লাল মিয়া, আনোয়ার হোসেন ও আজগর আলী। এছাড়া রায়ে সাভারের কথিত যুবলীগ নেতা আক্তার হোসেন জামাল ওরফে কামালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাদশা মিয়া ও লাল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। বাকি সবাই পলাতক।
গত ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর সাভার থেকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের প্রবাসী পরোশ আলীর একমাত্র ছেলে মানিকগঞ্জ খান বাহাদুর আওলাদ হোসের কলেজের একাদশ শ্রেণির ছাত্র মনির হোসেনের লাশ উদ্ধার করা হয়। একই এলাকার বাদশা মিয়া সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে সাভার নিয়ে গিয়েছিলেন।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed