Main Menu

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সিলেটের মিটার রিডাররা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: চাকুরী নিয়মিত করণসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ ২ এর মিটার রিডার এবং মেসেঞ্জার পদে কর্মরতরা।

রোববার (২১ অক্টোবর) নিজ নিজ কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করছেন তারা।তাদের ৪ দফা দাবিগুলো হচ্ছে চাকুরী নিয়মিতকরণ, চাকুরীচ্যুতদের পূণঃবহাল, কাজের পরিমাণ কমানো ও চাকুরী স্থায়ীকরণ।

কর্মসূচিতে সিলেট জেলার পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় সকল জোনাল অফিসের মিটার রিডার ও মেসেঞ্জার সদস্যরা অংশ নেন। এদিকে টানা কর্মবিরতির ফলে বিল প্রাপ্তি নিয়ে গ্রাহকদের ভোগান্তিতে পড়ারও আশংকা দেখা দিয়েছে।

গত ১৫ অক্টোবর থেকে নিয়মিত কর্মবিরতি পালন করলেও রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেন আন্দোলনকারীরা। তাদের দাবি কিছু অসৎ কর্মকর্তা নিয়োগ বাণিজ্য করার পায়তারা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় কাজের পরিধি দ্বিগুণ করে বাড়তি চাপ প্রয়োগ করে চাকুরী থেকে ছাটাইয়ের পরিকল্পনা চালাচ্ছেন। পূর্বে একজন মিটার রিডার দুই হাজার মিটারের রিডিং ও মেসেঞ্জাররা দুই হাজার গ্রাহকের বিল বিতরণ করতেন। বর্তমানে দুটি কাজ একজনকেই করতে হচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে গ্রাহক ভোগান্তির।

অবিলম্বে চাকুরী নিয়মিতকরণ, সকল সনদধারীকে পূর্বের নিয়মে পুনর্বহাল, কাজের পরিধি কমানো সহ পরীক্ষা ও জেলা কোঠার বিধান বাতিল না করা হয় তাহলে তারা কর্মবিরতি চালিয়ে যাবার পাশাপাশি আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করবেন বলে জানান।

রোববার সকালে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অনুজ চৌধুরী, বাহাউদ্দিন, হেমন্ত তালুকদার, কাজল চন্দ্র, সজল চন্দ্র সাহা, অমিত দাস, সাজ উদ্দিন, হানিফ মণ্ডল, মোবারক হোসেন, সুমন, সোহেল মিয়া, সত্যেন্দ্র ধর, জিতেন্দ্র, নয়ন, সুনীল, তফজ্জিল, শাহ আলম, জগন্নাথ, আব্দুর রহমান, কামাল, আনোয়ার, লোকমান হোসেন, আব্দুর রাজ্জাক, বেলাল হোসেন, ফরহাদ হোসেন, সুমন লাল দে, নকুল চন্দ্র দাস, আশ্বাদ মিয়া, সত্যেন্দ্র, শাহ আলম, নয়ন, সুনীল, রনজীত, কাজল, দীপক, হাফেজ রফিক, কুতুব উদ্দিন, বাহা উদ্দিন, অদুদ মিয়া, সাজ উদ্দিন, মনির হোসেন, আল আমি, কামাল, মোবাশ্বের প্রমুখ।

Share





Related News

Comments are Closed