সিলেটে সমাবেশের অনুমতি না দেওয়ায় হাইকোর্টে রিট
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২৪ অক্টোবর সিলেটে সমাবেশের অনুমতি না দেওয়ার অভিযোগে হাইকোর্টে রিট দায়ের করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। রিটে সিলেটে সমাবেশের অনুমতি না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
রোববার (২১ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তফ্রন্টের নেতা আইনজীবী জগলুল হায়দার আফ্রিক। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ রিটকারী বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
এতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, সিলেটের পুলিশ কমিশনারসহ সহ ৫ জনকে বিবাদী করা হয়েছে। রিটের শুনানিতে ড. কামাল হোসেন অংশ নিতে পারেন বলেও তিনি জানান।
তিনি জানান, রিটে সমাবেশের অনুমতি না দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবেন না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। আগামীকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।
উল্লেখ্য, আগামী ২৪ অক্টোবর হযরত শাহজালালের মাজার জিয়ারত ও সমাবেশ দিয়ে ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু করার কথা রয়েছে। এর আগে এই জোটের পক্ষ থেকে ২৩ অক্টোবর সিলেট সফরের ঘোষণা দিলেও পুলিশ অনুমতি না দেওয়ায় কর্মসূচি একদিন পেছানো হয়।
এরপর ২০ অক্টোবর সিলেট বিএনপির ৮ সদস্যের একটি প্রতিনিধি দল সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে গিয়ে ২৪ অক্টোবর সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেন। প্রায় দেড় ঘণ্টা পর তাদেরকে জানানো হয় অনুমতি দেওয়া হবে না।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed