সম্মেলন সফলে বাউল কল্যাণ সমিতির সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামী ২৭ অক্টোবরের সম্মেলন সফলের লক্ষ্যে বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের এক প্রস্তুতি সভা ১৮ অক্টোবর বৃহস্পতিবার বিকালে নগরীর তালতলাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের আহবায়ক কামাল উদ্দিন রাসেলের সভাপতিত্বে ও বাউল বিরহী লাল মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাউল ফারুক মিয়া, বাউল সিরাজ উদ্দিন, বাউল রনেশ ঠাকুর, বাউল আব্দুস সালাম নুরী, বাউল শিল্পী মুক্তা মাহমুদ, বাউল হেলাল খান, বাউল জি এম বশর, গীতিকার হিরন য়িা, গীতিকার এম তছির আলী, সংগীত অনুরাগী শাহাবুল আহমেদ, বাউল ইকরাম উদ্দীন, বাউল তারেক আহমদ, বাউল শিতল বাবু, বাউল বিরহি রাজু, বাউল বিরহী রাজু, বাউল শিল্পী ফিরুজা বেগম প্রমুখ। এছাড়াও সভায় সিলেট বিভাগের বাউল শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৭ অক্টোবর শনিবার সিলেট জেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিতব্য বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সম্মেলন সফলের লক্ষ্যে আলোচনা ক্রমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
২৭ অক্টোবরের সম্মেলনের ১ম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। ২য় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed