অনশন ভাঙলেন ঢাবিছাত্র আখতার
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ৫৪ ঘণ্টা পর চিকিৎসকের পরামর্শে অনশন ভেঙেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আখতার হোসেন।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে আখতার হোসেনকে ফল খাইয়ে অনশন ভাঙান চিকিৎসক ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়া রহমান।
এর আগে দুপুর পৌনে ২ টার দিকে রাজু ভাস্কর্যে এসে অনেকটা জোর করে অনশন ভাঙানোর চেষ্টা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী। কিন্তু ওই শিক্ষার্থী দাবি আদায়ে অনশন ভাঙতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে, দাবি না মেনে জোর করে অনশন ভাঙানোর চেষ্টা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাবি ছাত্র ইউনিয়ন।
উল্লেখ্য, সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগের মধ্যেই গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ফলাফল ঘোষণা করে।
এদিকে এদিকে ‘ঘ’ ইউনিটের ফল বাতিল ও পুনরায় নতুন করে পরীক্ষা নেয়ার দাবিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ছাত্রদের একটি দল ক্যাম্পাসে মিছিল বের করে এবং ঢাবি উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের দুই শতাধিক শিক্ষার্থী এতে যোগদান করে।
প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আখতার হোসেনের প্রতিবাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
Related News
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More



Comments are Closed