সিলেটে স্বেচ্ছাসেবকদলের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে গতকাল সোমবারের সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ৪৪ নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার মধ্যরাতে কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম মিয়া মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মামলায় ৪৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করা হয়েছে।
ওসি সেলিম মিয়া আরো জানান, গতকাল আটক স্বেচ্ছাসেবক দল নেতা মওদুদুল হককে গ্রেফতার এই মামলায় দেখানো হয়েছে। এজাহার নামীয়দের গ্রেফতারে অভিযান চালানো হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গতকাল সোমবার (১৫ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ে সাজা বাতিলের দাবিতে সিলেট স্বেচ্ছাসেবদল, যুবদল ও ছাত্রদলের ব্যানারে মিছিল বের করা হয়। একপর্যায়ে মিছিলকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ ধাওয়া করে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদকে আটক করে।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed