ছাতকে ১৮০ বোতল ভারতীয় মদসহ আটক ১
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে ১৮০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ হাবিবুর রহমান নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।
তিনি সুনামগঞ্জ সদর উপজেলার রাজারগাওঁ গ্রামের ফিরোজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার রাত ১০টার দিকে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) শামীম আখঞ্জী, অরুন কুমার দাস, আমীর খসরু, আব্দুল মতলিব, সাহাদাত হোসেন, সহকারি উপপরিদর্শক (এএসআই) মহি উদ্দিন, মহিবুল ইসলাম, রেদুওয়ানুল হক, জহুরুল ইসলামসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বাগবাড়ী এলাকার একটি ভাড়াটিয়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে। পরে ওই বাসা থেকে মদের বোতলসহ তাকে আটক করে।
Related News
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed