গোলাপগঞ্জে স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীর দায়ের করা মামলায় মাসুক আহমদ (৫০) নামে তিন মাসের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ অক্টোবর) রাত ৮টায় উপজেলার মোকামবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ মুড়ারকেয়া গ্রামের মৃত মারজান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৭ সালের স্ত্রীর দায়ের করা মামলায় সিলেটের পারিবারিক আদালত মাসুক আহমদের ৩ মাসের সাজা প্রদান করেন। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। সোমবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ওয়ারেন্ট অফিসার এসআই শংকর দেব একদল পুলিশ নিয়ে তাকে গ্রেপ্তার করেন।
এদিকে স্বামীর গ্রেপ্তারের খবর পেয়ে মামলার বাদী স্ত্রী টিফিনে করে গোলাপগঞ্জ মডেল থানায় রাতে খাবার নিয়ে আসেন। এ দৃশ্য দেখে পুলিশসহ সবাই হতবাক হন।
গ্রেপ্তারকৃত মাসুক আহমদ সাংবাদিকদের জানান, বিয়ে করার পর থেকে তার স্ত্রী তাকে বিভিন্ন ভাবে মামলা দিয়ে হয়রানি করে আসছে। তাকে তার স্ত্রী আরো একবার জেল খাটিয়েছিল। তিনি চার ছেলে ও দুই মেয়ের জনক।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed