Main Menu

মোটরসাইকেলে শাড়ি পেঁচিয়ে ইউপি সদস্যের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় শিপ্রা রাণী দত্ত (৪০) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার তাজপুর-বালাগঞ্জ সড়কের মোল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিপ্রা রাণী দত্ত উপজেলার উছমানপুর ইউনিয়নের বাসিয়া গ্রামের মোহন লাল দত্ত রুণুর স্ত্রী এবং ওই ইউনিয়নের সংরক্ষিত ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এলাকার এক যুবকের মোটরসাইকেলের পেছনে ওঠে বসেন শিপ্রা রাণী দত্ত। পথিমধ্যে অবসাবধানতাবশত চলন্ত মোটরসাইকেলের চাকায় তার শাড়ি পেঁচিয়ে গেলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোমবার সন্ধ্যার দিকে মারা যান তিনি।

ওসমানীনগর থানার ডিউটি অফিসার এএসআই রুমি আক্তার সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed