Main Menu

কানাইঘাটে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সীমান্তবর্তী বাংলাদেশের ডনা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে মামুন উদ্দিন (২৮) নামে এক যুবক নিহতের খবর পাওয়া গেছে।

এ তথ্য নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদ জানিয়েছেন, শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় ডনা সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের উকিয়াংয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতীয় খাসিয়ারা গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে উপজেলার সোনারখেওড় গ্রামের জালাল উদ্দিন উরফে হাতুড়ে জালালের ছেলে মামুন উদ্দিন (২৮) ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে তার লাশ সীমান্তের নোম্যন্সল্যান্ড এলাকায় ফেলে রাখে ভারতীয় খাশিয়ারা। নিহত মামনু গরু ব্যবসার সাথে জড়িত।

নিহত মামুনের লাশ বেলা ২টার দিকে স্থানীয় কিছু লোকজন উদ্ধার করে তার বাড়ী সোনাখেওড় গ্রামে পৌঁছে দেয় বলে চেয়ারম্যান ফয়েজ আহমদ জানান। বর্তমানে মামুনের লাশ ডনা বিজিবি ক্যাম্পের জোয়ানদের হেফাজতে রয়েছে।

খাসিয়াদের গুলিতে বাংলাদেশী এক যুবক নিহতের ঘটনা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা ও কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ।

এব্যাপারে ওসি আবদুল আহাদ বলেন, খাসিয়াদের গুলিতে মামুন নামে এক যুবক নিহত হওয়ার খবর পেয়েছি। তবে, স্থানীয় বিজিবি ক্যাম্পের কর্মকর্তারা এব্যাপারে কিছুই জানায়নি। বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে আমরা যোগাযোগ করে যাচ্ছি। আইনানুগ ব্যবস্থা গ্রহনের মাধ্যমে লাশের ময়নাতদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Share





Related News

Comments are Closed