ইবি’র ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ৪ ও ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রথমদিন ৪ নভেম্বর (রবিবার) প্রথম শিফটে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফটে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন ৫ নভেম্বর (সোমবার) প্রথম শিফটে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের এবং দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শিফটে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন চার শিফটে পরীক্ষা গ্রহণ করবে কর্তৃপক্ষ। প্রথম শিফট সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা, দ্বিতীয় শিফট বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা, তৃতীয় শিফট দুপুর দুইটা থেকে বিকাল তিনটা এবং চতুর্থ শিফট বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব (www.iu.ac.bd) ওয়েব সাইট থেকে জানা যাবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed