Main Menu

বিশ্বনাথে এমপি এহিয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইয়াহহিয়া চৌধুরী এহিয়ার বিরুদ্ধে এক পরিবহন শ্রমিককে  লাঞ্ছিতের প্রতিবাদে শনিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা শহরে ঝাড়ু মিছিল করেছে পরিবহন শ্রমিকরা।

জানা যায়, শনিবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে একটি ট্রাক (ঢাকামেট্রো-ট-১৬-৫৬৫৬) রাজনগর মোল্লারগাঁও গ্রামের প্রবাসী ইসলাম উদ্দিনের বাড়ির মালামাল নিয়ে যাচ্ছিলেন চালক কামরান আহমদ (৩০)। ওই রাস্তা দিয়ে এমপি তার গাড়ি নিয়ে যাওয়ার সময় বিশ্বনাথ-পোনাউল্লা বাজার সড়কে ট্রাকটি দাঁড়িয়ে থাকতে দেখেন। এতে ক্ষুব্দ হয়ে সাংসদ এহিয়া নিজের গাড়ি থেকে নেমে ট্রাক চালক কামরান আহমদকে থাপ্পড় মারেন।

এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৮টায় পরিবহ শ্রমিক নেতারা উপজেলা সদরে ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর দক্ষিণপাশে গিয়ে পথসভায় মিলিত হয়।

সভায় আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, এমপি এহিয়া চৌধুরী নিঃস্বর্থ ক্ষমা না চাইলে আগামিতে কঠিন আন্দোলনের ডাক দেয়া হবে।

এসময় সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা ময়না মিয়া ও হাবিবুর রহমান।

এমপি এহিয়া চৌধুরী থাপ্পড় মারার বিষয়টি স্বীকার করে বলেন, এই রাস্তা দিয়ে ৩ টনের অধিক মালামাল নিয়ে যানবাহন চলাচল আইনত দন্ডনিয় অপরাধ। তাই আমি প্রতিবাদ করেছি।

Share





Related News

Comments are Closed