সুনামগঞ্জে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের সদর উপজেলায় লেগুনার ধাক্কায় আজাদ মিয়া নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১২ অক্টোবর) দুপরের দিকে উপজেলার বেতগঞ্জ বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় রিপন নামে আরেক যুবক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজাদ ও রিপন মোটরসাইকেলে করে সুনামগঞ্জ শহরের দিকে আসছিলেন। এসময় একটি লেগুনার সঙ্গে ওই মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আজাদ ও রিপন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত বলে ঘোষণা করেন।
পরে গুরুত্বর আহত রিপনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed