অ্যান্ড্রয়েড ফোনের কিছু অজানা ফিচার
বৈশাখী নিউজ ডেস্ক : বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন না এমন লোকের সংখ্যা খুবই কম। অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে এমন কিছু ফিচার যা হয়ত অজানাই রয়ে গেছে আপনার। এবার তাহলে জেনে নিন, সেই গোপন ফিচারগুলি
#আপনার ফোন বন্ধুকে ধার দিচ্ছেন কিন্তু আপনি চান আপনার জরুরি তথ্য গোপনই থাকুক। তাহলে ফোনের ‘গেস্ট মোড’ অন করুন। তার জন্য ফোনের ইউজার আইকনে ক্লিক করুন। গেস্ট আইকন আসবে। এ বার আপনার কাছে অপশন আসবে কোন তথ্য আপনি দেখাবেন এবং কোনটি গোপন রাখবেন।
#ফোনে আসা মেসেজ তো পড়েন।কখনও কি মনে হয়েছে প্রিয়জনের কাছ থেকে আসা মেসেজ কানেও শুনবেন। আপনার ফোনেই কিন্তু রয়েছে সেই ফিচার। ফোনের সেটিংস-এ অ্যাকসেসিবিলিটি অপশনে যান। এ বার টেক্সট টু স্পিচের আউটপুট অপশন ক্লিক করুন আর নিজের কানেই শুনুন মেসেজ।
#ফোনের সেটিংস-এ গিয়ে সিকিউরিটি অপশনে যান। এ বার ডিভাইস অ্যাডমিনিস্ট্রেরস বলে যে অপশনটি আছে সেটার বাঁ দিকের বক্সে ক্লিক করুন। এই অপশনের কাজ হলো যদি কোনো কারণে আপনার ফোনটি হারিয়ে যায় তাহলে সেটির অবস্থান আপনি জানতে পারবেন এবং জরুরি তথ্য লক করে দিতে পারবেন।
#ফোনের ছোট আইকন দেখতে অনেকেরই সমস্যা হয়। তারপর যদি আপনার চোখের সমস্যা থাকে তা হলে তো কথাই নেই। আপনার ফোন ডিসপ্লের যে কোনও অপশন কিভাবে বড় করে দেখা যায় জানেন? এক্ষেত্রে সেটিংস-এ গিয়ে অ্যাকসেসিবিলিটি অপশনের ম্যাগনিফিকেশনে যান। এ বার যে কোনও আইকন জুম করে দেখতে পারেন।
#আপনি কি গাড়ি চালাচ্ছেন বা কোনো কাজে ব্যস্ত এদিকে ফোন ব্যবহার করাও জরুরি হয়ে পড়েছে। জানেন কী, হাত ব্যবহার না করেও ফোনে প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারেন? তার জন্য ইনস্টল করুন ‘ইভা ফেসিয়াল মাউস’। এই অ্যাপের সাহায্যে শুধু মাথা নাড়িয়েই আপনার অ্যান্ড্রয়েডটিকে কন্ট্রোল করতে পারবেন।
Related News
সূর্যের আলো থেকে জ্বালানি উৎপাদনে ব্যাটারিবিহীন যন্ত্র উদ্ভাবন জাপানি বিজ্ঞানীদের
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সূর্যের আলো, পানি ও কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে ব্যবহারযোগ্য জ্বালানি উৎপাদনের নতুন প্রযুক্তিRead More
পৃথিবীর আকাশে এখন ২ চাঁদ, যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা
প্রযুক্তি ডেস্ক: পৃথিবীর আকাশে এখন রয়েছে দ্বিতীয় একটি চাঁদ। তবে এটি স্থায়ী নয়। প্রায় দুইRead More



Comments are Closed