সিলেট মহানগর মহিলা দলের বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগর।
বুধবার বিকেলে নগরীর নয়াসড়ক এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে সাজা দেয়া হয়েছে। এ হামলার সাথে বিএনপির কোনো নূন্যতম সম্পর্ক নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নেতৃবৃন্দ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। অবিলম্বে এ রায় বাতিল করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল ঘাতকদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানান নেতৃবৃন্দ।
সিলেট মহানগর মহিলা দলের সভাপতি জাহানারা ইয়াসমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজির পরিচালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী।
বক্তব্য রাখেন- মিনারা বেগম, ফাতেমা জামান রুজি, আসমা আলম, রিনা আক্তার, সুফিয়া জমির ডেইজি, রুবি চৌধুরী, তানিয়া রহমান, ফারজানা বেগম ডালিয়া, ফরিদা চৌধুরী, শাফিয়া খাতুন মণি, রাহিলা জেরিন কানন, রেহেনা ফারুক শিরিন, রেহেনা বেগম, তাবাস্সুম নেহা প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed