সিলেটে উদ্ধার শিশু ফিরে গেল মায়ের কোলে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সের সামন থেকে উদ্ধার হওয়া শিশু মো. সামাদকে (৫) মা-বাবার কাছে ফিরিয়ে দিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, গতকাল মঙ্গলবার নগরীর ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সের সামন থেকে উদ্ধার হওয়া শিশু মো. সামাদকে (৫) উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ। সে কোতোয়ালী থানার কামালগড়ের বাসিন্দা নজরুল ইসলাম ও সুমা বেগমের ছেলে। পরে শিশুটির মা-বাবা কোতোয়ালী থানায় হাজির হলে সাধারণ ডায়েরী (নং- ৬১৬, তাং- ০৯/১০/২০১৮খ্রি.) মূলে শিশুটিকে হস্তান্তর করা হয়।
Related News
সিলেটে বুধবার জামায়াতের সমাবেশ, প্রস্তুতি সভা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুলRead More
সিলেটে বিএনপির মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকেরRead More



Comments are Closed