Main Menu

রায় প্রত্যাখান করে সিলেটে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রত্যাখ্যান করে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

বুধবার বেলা পেনে ১টার দিকে নগরীর জেলরোড পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নয়াসড়ক পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এম এ মালেক প্রমুখ।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজলুম জননেতা তারেক রহমানের বিরুদ্ধে একুশে আগস্টের মামলায় রাজনৈতিক প্রতিহিংসায় ফরমায়েসী রায়ের প্রতিবাদে বুধবার দুপুরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। প্রহসনের রায়ের পরপরই নগরীর দরগা গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রিকাবীবাজার পুলিশ লাইনের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের আগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধরী শামীম।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফ ইকবাল নেহাল, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আহসান মাহবুব, মলি­ক আহমদ, দেলওয়ার হোসেন চৌধরী, আকবর আলী খান, আনসার আহমদ, আমিন আহমদ, জাভেদ আহমদ জীবন, এজে সোহেল, সালেক আহমদ, ইফতি আহমদ সুমিম,আলাউদ্দিন মনাই, শেখ আব্দুল মনাফ, সাহেদ আহমদ, রাসেল আহমদ খান, আজিজ খান সজিব ,তেরাব আলী লিটন, বাইন উদ্দিন,,আব্দুল­াহ আল মামুন, জাহেদ আহমদ, ফারুক আহমদ, সুমন জালালী, দেলয়ার হোসেন, সাজ্জাদ হুসেন আরমান, আশিক আহমদ,সাইফুল ইসলাম উজ্জল, আব্দস সালাম, মনির হুসেন, জামাল বক্স, রবিন হুসাইন। শেখ সফিক, জহুরুল ইসলাম, খালেদ আহমদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধরী শামীম বলেন প্রহসনের মামলায় ফরমায়েসী রায় দিয়ে জননেতা তারেক রহমানের অগ্রযাত্রাকে কেউ রুদ্ধ করতে পারবেনা। ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্র ও চক্রান্তের বেড়াজাল ছিন্ন করে তারেক রহমান বীরের বেশে দেশে আসবেন এবং আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন।

একই সময়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে রিকাবি বাজার পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়। সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের পরিচালনায় মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ও সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তোফায়েল আহমদ, সহ সভাপতি জি এম সেলিম চৌধুরী,এনামুল হক,আব্দুল হাছিব,মিনার হোসেন লিটন,আব্দুল করিম জোনাক,জুবের আহমদ জুবের,এনামুল কবির চৌধুরী সুহেল,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, আলী আকবর রাজন, দুলাল রেজা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, , মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লোকমান, মহানগর ছাত্রদলের সহ সাধারন সম্পাদক রুবেল আহমদ, এম সোয়েব আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মেহরাজ ভুঁইয়া পলাশ,সহ সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এছাড়াও নগরীর বিভিন্ন স্থানে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে উক্ত ফরমায়েসী রায়ের ষড়যন্ত্রমুলক অবৈধ সাজাকে প্রত্যাখ্যান করে পৃথক প্রতিবাদ মিছিল বের করা হয়।

উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী নেতা হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারের নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এই আদেশ দেন।

 

 

Share





Related News

Comments are Closed