Main Menu

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চিত্রকর্ম প্রদর্শনী

Manual7 Ad Code

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আর্ট ক্লাবের উদ্যোগে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার দিনব্যাপি এ প্রদর্শনীর উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ডু।

Manual8 Ad Code

সকাল থেকেই চিত্রকর্মগুলো দেখতে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের নিচতলায় ভীর করে শিক্ষক ও কর্মকর্তারা। শিক্ষার্থীদের পদচারনায় প্রদর্শনী আয়োজন উৎসবমুখর হয়ে উঠে।

Manual2 Ad Code

আর্ট ক্লাবের সভাপতি সমীর মিত্র বলেন, এই প্রদর্শনীতে বিভিন্ন শিল্পীর আঁকা মোট ৫২টি চিত্রকর্ম স্থান পেয়েছে । পেন্সিল স্কেচ, জল রং, তেল রং বিভিন্ন ক্যাটাগরির ছবি দিয়ে সমৃদ্ধ ছিলো এই চিত্রকর্ম প্রদর্শনী।

উল্লেখ্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২য় বারের মতো প্রদর্শনী করলো আর্ট ক্লাব।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code