ইবি’র ভর্তি আবেদন শেষ হচ্ছে বুধবার
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: আগামীকাল বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন শেষ হচ্ছে। রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ মঙ্গলবার পর্যন্ত ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছেন প্রায় সাড়ে ২৮ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ধর্মতত্ত¡ ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ১ হাজার ৩৫৬ জন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ১২ হাজার ১৮৪ জন, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪ হাজার ৬৬৯ জন এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ৯ হাজার ৭৯১ জন শিক্ষার্থী আবেদন করেছে।
রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, আগামী ৪ থেকে ৭ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ৩৩টি বিভাগে মোট ২ হাজার ২৭৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া এবার ভর্তি পরীক্ষা লিখিত ও এমসিকিউ’র সমন্বয়ে অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এবছর ১২০ নম্বরের ভর্তি পরীক্ষায় এমসিকিউ থাকবে ৬০ নম্বর, লিখিত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ২০ নম্বর এবং এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র ভিত্তিতে (২০+২০) ৪০ নম্বর।
আগামী ১৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে আবেদনকারীরা তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।
এদিকে ভর্তি পরীক্ষায় প্রথমবারের মত সন্নিবেশিত ২০ নম্বরের লিখিত পরীক্ষায় পৃথকভাবে পাশ করতে হবে। এক্ষেত্রে এমসিকিউ ও লিখিত উভয় অংশে ৩৩ শতাংশ নম্বর পেতে হবে। পৌষ্য ও খেলোয়াড় কোটায় ভর্তির ক্ষেত্রে সর্বনি¤œ ৩৩ শতাংশ নম্বর পেতে হবে।
উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।
Related News
একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল, সুযোগ পাবেন যারা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানোRead More
গবেষণা : শাবিপ্রবির ৪ শিক্ষক পেলেন ডিনস অ্যাওয়ার্ড
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গবেষণায় বিশেষ অবদান রাখায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed