বিশ্বনাথে ১৭ দিন ধরে যুবক নিখোঁজ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দীর্ঘ ১৭ দিন ধরে এক যুবক ‘নিখোঁজ’ রয়েছে। তার নাম মনসুর ইসলাম মামুন (২৭)। সে বিশ্বনাথ সদর ইউনিয়নের পুরান সিরাজপুর গ্রামের মৃত: নজব আলীর পুত্র। ‘নিখোঁজের’ ঘটনায় মামুনের বড় ভাই ফয়জুল ইসলাম বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নং ৪২৬।
জিডিতে প্রকাশ বিশ্বনাথ শহরের পুরানবাজারে ফয়জুল ইসলামের মোহীনি ফার্নিচার নামের একটি দোকান পরিচালনা করত মামুন। সে গত ২২ সেপ্টেম্বর রাত ৮টায় দোকান থেকে বেরিয়ে যায়। এরপর মামুন আর বাড়িতে ফিরেনি। অনেক খোঁজাখোঁজি করেও মনসুর ইসলাম মামুনকে পাওয়া যায়নি। এ ব্যাপারে মামুনের বড় ভাই ফয়জুল ইসলাম থানা পুলিশসহ সবার সহযোগিতা কামনা করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed