Main Menu

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন সম্পর্কে বাবা ও ছেলে। বাকি একজনের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরের দিকে উপজেলা পৌরসভার নজিপুর-নওগাঁ রোডের কাল্লাকাটি মোড়ে গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

Manual8 Ad Code

নিহত দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- আব্দুস সালাম (৪৫) ও তার ছেলে তৌফিক (২২)। তারা ছিলেন মহাদেবপুর উপজেলার চকদৌলত গ্রামের বাসিন্দা। তবে নিহত মোটরসাইকেলচালকের নাম এখনও জানা যায়নি। দুর্ঘটনার পর নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Manual2 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী।

Manual6 Ad Code

তিনি জানান, মোটরসাইকেল আরোহীরা মহাদেবপুর থেকে পত্নীতলা সদর নজিপুরে যাওয়ার পথে এই দুর্ঘটনায় পড়েন। তারা নজিপুর-নওগাঁ রোডের কালনাকাটি এলাকায় যাওয়ার পর পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই তিন আরোহী।

Manual5 Ad Code

তিনি আরো জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code