Main Menu

ডিগ্রি প্রথম বর্ষের ফল প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের প্রথম বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর গড় পাসের হার ৮৬ দশমিক ১৬ শতাংশ।

সোমবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের খবর জানানো হয়।

সারা দেশের ১৮৬৪টি কলেজের মোট ৬৯৩টি কেন্দ্রে ৩ লাখ ২১ হাজার ৯৪৭ জন (নিয়মিত ও মান্নোয়ন) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

সোমবার বিকেল ৪টা থেকে যে কোন মোবাইল মেসেজ-এ গিয়ে NU<space>DEG<space>Roll.No লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং সন্ধ্যা ৬টার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results থেকে ফল পাওয়া যাবে।

Share





Related News

Comments are Closed