আর ফিরবে না ‘মি. বিন’
বিনোদন ডেস্ক: বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে হাসানো জনপ্রিয় মি. বিনের চরিত্রটি মিস করবে বিশ্ববাসী। ইতোমধ্যে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন ‘মি. বিন’ চরিত্রের অভিনেতা রোয়ান অ্যাটকিনসন।
কমেডিয়ান গ্রাহাম নরটন সঞ্চালিত টকশো অনুষ্ঠান ‘দ্য গ্রাহাম নরটন শো’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে অ্যাটকিনসন জানান, তিনি সম্ভবত আর মি. বিন চরিত্রে ফিরে আসছেন না। কারণ, তিনি মনে করেন, এ চরিত্রের জন্য যা যা করণীয় ছিল, তার সবই করেছেন তিনি।
৬৩ বছর বয়সী এই অভিনেতা বলেন, “আপনি যা পারেন, তার সবই যখন আপনি করে ফেলেন, তখন একটা বিষয় এসে দাঁড়ায়। আমার ক্ষেত্রেও ঠিক তা-ই হয়েছে। তাই আমার মনে হয় না, সে (মি. বিন চরিত্র) আবার ফিরে আসবে।”
মি. বিনের প্রথম পর্ব প্রচারিত হয় আজ থেকে ২৮ বছর আগে ১৯৯০ সালের ১ জানুয়ারি। বেঢপ জ্যাকেট, মোটা ভুরু আর উস্কোখুস্কো চুল মিলে কয়েকদিনের মধ্যেই সবার পরিচিত হয়ে ওঠে চরিত্রটি।
১৫ সিরিজের এই চরিত্রটি সৃষ্টি করেন বিখ্যাত কমেডিয়ান ও পুরস্কার বিজয়ী লেখক রিচার্ড কার্টিস। এর শেষ পর্ব সম্প্রচার করা হয় ১৯৯৫ সালের ১৫ নভেম্বর। সিরিজটি দুইটি সিনেমা এবং একটি অ্যানিমেটেড ব্যঙ্গচিত্র স্পিন-অফ তৈরিতে অনুপ্রাণিত করে।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed