মেয়রের দায়িত্ব নিলেন আরিফুল হক চৌধুরী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দ্বিতীয় মেয়াদে সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্বভার গ্রহণ করেছেন আরিফুল হক চৌধুরী।
সোমবার (৮ অক্টোবর) বিকাল ৪টায় নগর ভবনে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তিনি করপোরেশনের সচিব মো. বদরুল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
এসময় আরিফুল হক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সিলেটের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেই জনগণের সেবা করা আমার লক্ষ্য। আমি মেয়র হিসেবে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সিলেটের উন্নয়নের জন্য কাজ করে যাবো। তিনি বলেন, মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর আমি এবং আমার পরিষদের সকলে মিলে একটি বাসযোগ্য, সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়তে কাজ করে যাবো।
তিনি আরো বলেন, আমার পরিষদে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোক রয়েছে, আমরা সকলে রাজনৈতিক মতাদর্শের উদ্ধে উঠে একটি ইউনিট হিসেবে কাজ করে যাবো। জনগণ আমাকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত করেছেন, সেজন্য আমি সকলকে ধন্যবাদ জানাই।
এর আগে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন নবনির্বাচিত মেয়র। এ সময় তার সাথে বেশ কয়েকজন কাউন্সিলর, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাজার জিয়ারত শেষে মেয়রের দায়িত্ব গ্রহণের জন্য নগর ভবনে প্রবেশ করলে আরিফুল হক চৌধুরীকে স্বাগত জানান সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের পরপর দুইবারের মেয়র আরিফুল হক চৌধুরী ৫ সেপ্টেম্বর দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর ৮ সেপ্টেম্বর সপরিবারে লন্ডনে চলে যান। সেখানে তিনি প্রায় ২৩ দিন অবস্থানের পর ২৭ শে সেপ্টেম্বর সিলেটে ফেরেন।
গত ১১ আগস্ট সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন কামরানকে ৬ হাজার ১৯৬ ভোটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দফা মেয়র নির্বাচিত হন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী।
Related News
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাবি প্রেসক্লাবের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীরRead More
সিলেটে যেসব এলাকায় ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবেRead More



Comments are Closed