জগন্নাথপুরে স্কুল ছাত্রীর আত্মহত্যা
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে স্কুল ছাত্রী মারিয়া বেগম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার সন্ধ্যায় বসত ঘরের বাথরুমের ফ্যান লাইটের সাথে গলায় উড়না পেছিয়ে সে আত্মহত্যা করে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করেছে। তবে কি কারনে মারিয়া বেগম আত্মহত্যা করেছে পরিবারের কেউ সঠিক কোন তথ্য জানাতে না পারলেও এলাকার গুঞ্জন উঠেছে ঐ গ্রামের আনর মিয়ার ছেলে এনামুল হক এনামের সাথে দীর্ঘদিন ধরে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্পতি এনাম অন্যত্র বিয়ের চেষ্টা করলে বিষয়টি মারিয়া বেগম জানতে পেরে প্রেমিকের সাথে অভিমান করে আত্মহত্যার পথ বেচে নিয়েছে।
Related News
স্ত্রীর আত্মহত্যার পর ছাতকে বিষপানে তরুণের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকের মঈনপুর গ্রামে স্ত্রীর আত্মহত্যার ১১ দিনের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেনRead More
ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপনের (২৮) বিরুদ্ধে একRead More



Comments are Closed