শাবি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল সম্পাদক জুনেদ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ১৫তম কার্যকরী কমিটির সভাপতি পদে জিয়াউল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে জুনেদ আহমদ নির্বাচিত হয়েছেন। ৪ অক্টোবর বৃহস্পতিবার বেলা একটায় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৮ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান প্রেসক্লাব কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক করিমা বেগম এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আশীষ কুমার বণিক।
১৫ তম কার্যকরী কমিটির সভাপতি পদে জিয়াউল ইসলাম (আমাদের সময়) ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ (ভোরের কাগজ) নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি রিফাত আল মামুন (ইনকিলাব), যুগ্ম সম্পাদক সাফকাত মনজুর (সবুজ সিলেট), কোষাধ্যক্ষ এনামুল হাসান (নয়াদিগন্ত) ও দপ্তর সম্পাদক মেহেদী কবীর (যুগান্তর)। অন্যদিকে তিনটি কার্যনির্বাহী সদস্য পদে ইমরান হোসাইন (জনকন্ঠ), আরাফ আহমদ (মানবজমিন) ও মোয়াজ্জেম আফরান (সংবাদ) নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শাবি প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-কর্মকর্তা, সরকারী বেসরকারী সংস্থার কর্মকর্তারা নির্বাচন পর্যবেক্ষণ করেন। ফলাফল ঘোষণাকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed